Saturday, March 16, 2019

‘এখনো নিউজিল্যান্ডকে ভালোবাসি’

নিউজিল্যান্ড থেকে বাজে অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছে বাংলাদেশ দল। আর তিন-চার মিনিট এদিক সেদিক হলেই হয়তো বাংলাদেশ ক্রিকেট তো বটেই, বিশ্বের ক্রীড়াঙ্গনেই বড় একটা শোকের ছায়া নেমে আসতো।


সেটা না হলেও এই মুহূর্তে মানসিকভাবে ভেঙে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও, এই অবস্থাতেও নিউজিল্যান্ডের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই বাংলাদেশ দলের।

বিমানে ওঠার আগে মুশফিকুর রহিম চীনা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সেরা একটি দেশ। এখনো নিউজিল্যান্ডকে আমরা ভালোবাসি।’

তবে, বড় বিপদ থেকে রক্ষা পেয়ে কৃতজ্ঞ তিনি। বললেন, ‘বেঁচে আছি, এতেই আমরা আনন্দিত।’


ইত্তেফাক/কেআই

No comments:

Post a Comment